1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| রাত ১০:২৭|

সাকিবকে দুদকে তলব শেয়ারবাজারে অনিয়মের অভিযোগে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি জানান, আবুল খায়ের ওরফে হিরু দীর্ঘদিন ধরে শেয়ারবাজারে অনিয়ম, মুনাফা লুট ও কৃত্রিমভাবে দাম নিয়ন্ত্রণের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রতারিত করেন। পরে অবৈধভাবে অর্জিত অর্থ বিভিন্ন মাধ্যমে লুকানোর চেষ্টা করা হয়।

এসব অভিযোগের প্রেক্ষিতে সাকিবসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হলে তদন্তের অংশ হিসেবে তাকে আগামী ২৬ নভেম্বর দুদকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

মহাপরিচালক আরও জানান, একই মামলায় ১৫ জনকে ২৫ ও ২৬ নভেম্বর দুদিনে তলব করা হয়েছে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।

গত ১৭ জুন শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসান, সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়েরসহ মোট ১৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন।

দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বলেন, সাকিবকে ২৬ নভেম্বর সকাল ১০টায় দুদক প্রধান কার্যালয়ে উপস্থিত থেকে মামলার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

পাশাপাশি তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগেও পৃথক অনুসন্ধান চলছে, যা নিয়েও তাকে প্রশ্ন করা হবে।

সম্প্রতি ক্ষমতার পরিবর্তনের পর সাকিবকে আসামি করে আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। এর আগে ১৯ জানুয়ারি চেক ডিজঅনার মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ২৪ রমজান

সেহরির শেষ: ০৪:৫৩ AM

ইফতার শুরু: ৬:০৮ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com