
নিজস্ব প্রতিবেদক//
বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের খোলনা গ্রামে লীজকৃত কৃষকের রোপিত বীজ ধান ও কচু গাছ উপড়ে ফেলে তছনছ করে জমি দখলের পায়তারা চালাচ্ছে প্রভাবশালী ভূমিদস্যুরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়- উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের খোলনা গ্রামের হোসনেয়ারা বেগম এর কাছ থেকে জমি লীজ নেয় ওই গ্রামের আঃ রশিদ খানের ছেলে আকবর আলী খান।
এছাড়া লীজ নিয়ে কৃষক আকবর আলী খান ৩ বছর ধরে চাষাবাদ করে আসছে। ওই লীজকৃত জমিতে গত ৮ ডিসেম্বর রাত সাড়ে ১২ টার দিকে রোপিত বীজ ধান ও সবজি কচু গাছ কেটে তছনছ করে জোরপূর্বক ক্ষমতার দাপটে জমি দখলের পায়তারা চালাচ্ছে প্রভাবশালী ভূমিদস্যু ইসমাইল হোসেন তাওসিফ সিকদার,সেকান্দর সিকদার,সালাম সিকদার, বিউটি বেগম।
এ ব্যাপারে কৃষক আকবর আলী খান জানান- আমি হোসনেয়ারা বেগমের কাছ থেকে লীজ নিয়ে জমি চাষাবাদ করেছি। জমিজমা নিয়ে বিরোধ থাকলে হোসনেয়ারা বেগমের সাথে থাকতে পারে, কিন্তু আমি লীজ নিয়ে দীর্ঘদিন ধরে জমি চাষাবাদ করে বীজ রোপণ করি এবং সবজি কচু গাছ চাষ করেছি। তা উপড়ে ফেলে তছনছ করে অর্ধলক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে ওই ভূমিদস্যুরা। অভিযুক্তদের পাওয়া যায়নি।
উজিরপুর থানা অফিসার ইনচার্জ আবদুস সালাম বলেন- অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ওই ভূমিদস্যুদের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন অসহায় কৃষক পরিবার।