1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৩:৪৭|

অটোরিকশা ছিনতাই করতে চালককে কুপিয়ে হত্যা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

ভোলায় মো. মতলব ফরাজী (৫৫) নামে এক অটোরিকশার চালককে কুপিয়ে হত্যার করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর কুমারিয়া এলাকার সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মতল ফরাজী সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফরাজী বাড়ির আব্দুল মুনফ ফরাজীর ছেলে।

নিহতের ছেলে মো. ওমর ফারুক ও স্থানীয়রা জানান, নিহত মতলব ফরাজী র্দীঘদিন ধরে অটোরিকশা চালিয়ে সংসার পরিচালনা করতেন। সোমবার বিকেলের দিকে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ৮টার দিকে চর কুমারিয়া এলাকার বারেক মিয়ার বাড়ি সংলগ্ন সড়কে তাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। ওই সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তারা আরও জানান, নিহত মতলব ফরাজীর সঙ্গে কারো কোনো শত্রুতা ছিলো না। তাদের ধারণা ছিনতাইকারীরা অটোরিকশা ছিনতাই করার জন্য তাকে কুপিয়ে হত্যা করে।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছেন। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com