1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

সামরিক যান চালিয়ে যৌথ সশস্ত্র বাহিনীর মহড়া দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে সাঁজোয়া যান চালিয়ে তিনি এ মহড়া পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপের প্রথম ভেন্যু ‘বারো আউলিয়া’ খাল থেকে ‘ভিউ পয়েন্ট-১’ পর্যন্ত ৮ কিলোমিটার এটিভি ভেহিকল মডেল (বিশেষ ধরনের হালকা সাঁজোয়া যান) এর সেনা যান চালিয়ে আসেন। এই সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ৮ কিলোমিটার পথ অতিক্রম করার সময়ে দুই পাশে তিন বাহিনীর বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

প্রধানমন্ত্রী যখন ৮ কিলোমিটার পথে অতিক্রম করছিলেন, তখন এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যেতে ধানক্ষেতের জমির পাশ দিয়ে কাঁদামাটির পিচ্ছিল পথ অতিক্রমের সময়ে আঁকাবাঁকা পথে গাড়িটি ধীরে ধীরে চলতে দেখা গেছে।

আজ সকাল সাড়ে ১১টায় হেলিকপ্টারে ঢাকা থেকে স্বর্ণদ্বীপে আসেন প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান, নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মেজবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন।

উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করেছেন। তিনি তিন বাহিনীর মহড়াস্থল ঘুরে দেখছেন।

সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত এই অনুশীলন মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ড্রাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বাংলাদেশ বিমান বাহিনী বিশেষায়িত ইউনিট ‘৫০১ এয়ার রেজিমেন্ট’ অংশ নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com