1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ২:৩৩|

অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ, কাঁকড়াসহ আটক ৩

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

সংবাদ প্রতিদিন//

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আড়পাঙ্গাশিয়া নদী থেকে বিনা পাসে অবৈধভাবে বনে প্রবেশের অভিযোগে ৩ জেলেকে আটক করেছেন বন বিভাগের সদস্যরা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সুন্দরবনের কোবদক ফরেস্ট স্টেশনের আওতাধীন আড়পাঙ্গাশিয়া নদী সংলগ্ন বাটলুয়ার ঠোটা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ২৮ কেজি কাঁকড়া, একটি ডিঙি নৌকা ও কাঁকড়া ধরার ১৫০ মিটার দোন দড়ি ও সরঞ্জামাদি জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন—শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা ইসমাইল হোসেন (৪৫), আছাদুল গাজী ও (৪১) আ. রহমান (৩৭)।

কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা শেখ মো. আনিছুর রহমান জানান, সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদীর বাটলুয়ার ঠোটা এলাকায় টহলরত অবস্থায় দূর থেকে একটা নৌকা দেখতে পাই। এ সময় দ্রুত তাদের কাছে যাই এবং তাদের কাছে বনে প্রবেশের অনুমতিপত্র (পাশ) দেখতে চাইলে তারা কোনো কিছু দেখাতে না পারায় তাদের আটক করি।

তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তিদের ও জব্দকৃত কাঁকড়া পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন বলেন, অনুপ্রবেশ ঠেকাতে ও বনের জীববৈচিত্র্য রক্ষাসহ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে বন বিভাগের নিয়মিত এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com