1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

কক্সবাজার যা/চ্ছে ‘ব/ন/ল/তা এক্সপ্রেস’

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার কওমি শিক্ষার্থীদের একটি অংশের আপত্তির মুখে নির্মাতা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী স্থগিত করা হয়। এবার সিনেমাটি যাচ্ছে সমুদ্রসৈকতের শহর কক্সবাজারে।

ফিল্ম সোসাইটির উদ্যোগে আগামী ৫ ও ৬ জুন শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী। যার শিরোনাম দেওয়া হয়েছে ‘কক্সবাজার টকিজ’।

কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে আয়োজিত প্রদর্শনীতে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত তিনটি করে দুই দিনে মোট ছয়টি সিনেমা দেখানো হবে।

আয়োজকরা জানিয়েছেন, সিনেমা দেখার জন্য সাধারণ দর্শকদের টিকিটের মূল্য ১০০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষ সুবিধা হিসেবে দর্শকরা মাত্র এক টিকিটে তিনটি সিনেমা উপভোগ করতে পারবেন। টিকিট অনলাইন এবং সরাসরি সংগ্রহ করা যাবে।

আগামীকাল শুক্রবার (৫ জুন) প্রদর্শনীর প্রথম দিন বেলা ৩টায় মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমা প্রদর্শনের মধ্যদিয়ে পর্দা উঠবে এই আয়োজনের।

এরপর সন্ধ্যা ৬টায় দেখানো হবে শাহীন দিল-রিয়াজ পরিচালিত ‘রাকিব খান: দ্য প্রজেকশনিস্ট’ এবং সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মোহাম্মদ তাওকীর ইসলাম নির্মিত ‘দেলুপি’।

আয়োজনের দ্বিতীয় দিন অর্থাৎ ৬ জুন বেলা ৩টায় প্রদর্শিত হবে ধ্রুব হাসান পরিচালিত ‘ফাতিমা’। এরপর বিকেল সাড়ে ৫টায় দেখানো হবে ফজলে রাব্বি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ইটারনাল জার্নি’। উৎসবের সমাপনী দিন সন্ধ্যা সাড়ে ৬টায় পর্দায় আসবে তানিম নূরের বহুল আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com