1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ৩:৩৪|

আওয়ামী লীগের অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

দলীয় কার্যক্রম নিষিদ্ধ করা হলেও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছে নেতাকর্মীরা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পীরগঞ্জ উপজেলার পৌর শহরের লিচুতলা এলাকার অবস্থিত পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জয় বাংলা স্লোগান দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে ২০ থেকে ২৫ জনের মত পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সাবেক ছাত্রলীগ নেতাদের উপস্থিতি দেখা যায়। এসময় একজনকে আওয়ামী লীগের দলীয় নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মন্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর, কুরবান আলী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলাম প্রমুখ।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দীর্ঘ ১৭-১৮ মাস ধরে আমরা রাজনৈতিক কোনো কার্যক্রম পরিচালনা করতে পারিনি।

আজ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী একত্রিত হয়ে আমাদের দলীয় কার্যালয়ে যাই। এরপর সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের বিষয়টি কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করা এবং গণমানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার প্রতীক।’

তিনি বলেন, ‘সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন সদস্য সংগ্রহ এবং উন্নয়নমুখী রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চার করা হবে।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ২২ রমজান

সেহরির শেষ: ০৪:৫৫ AM

ইফতার শুরু: ৬:০৭ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com