1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

নিষিদ্ধ আ. লীগের বিষয়ে জামায়াতের নীরবতা: আবু হানিফ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে জামায়াতের নীরবতা ষড়যন্ত্রের আভাস বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। একই সঙ্গে দেশের মানুষকে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।আজ বুধবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

এতে আবু হানিফ বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতারা বিভিন্ন দেশ থেকে উসকানি দিচ্ছে। আর সেই উসকানিতে পা দিচ্ছে দেশে থাকা নিরীহ নেতাকর্মীরা।

কোথাও কোথাও ভাড়া করা লোক দিয়ে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও মিছিল করাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ। এসব নৈরাজ্যের বিষয়ে বিরোধী দল জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।’

তিনি লেখেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগের এই নৈরাজ্যের বিরুদ্ধে জামায়াত শিবিরকে কোথাও প্রতিবাদ দেখা যাচ্ছে না।নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে জামায়াতের এই নীরবতার দুইটা কারণ।

এক. সামনে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের ভোট যেন জামায়াতের প্রার্থীরা পায়। দুই. অদূর ভবিষ্যতে যদি নিষিদ্ধ আওয়ামী লীগ ফিরে আসে তাহলে জামায়াত যেন নিরাপদে থাকতে পারে।’

পোস্টের শেষে দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে গণঅধিকার পরিষদের মুখপাত্র লেখেন, ‘আওয়ামী লীগের বিষয়ে জামায়াতের নীরবতা ষড়যন্ত্রের আভাস। সুতরাং দেশের মানুষকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com