1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৯:১৭|

আগৈলঝাড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের জন্য স্মরণসভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

আগৈলঝাড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের জন্য স্মরণসভা অনুষ্ঠিত

মো: আশরাফ আগৈলঝাড়া থেকে:-

বরিশালের আগৈলঝাড়ায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতের স্মরণে আজ বুধবার সকালে আগৈলঝাড়া উপজেলার সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম এর সভাপতিত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতের স্মরনে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছরোয়ার হোসেন, শিক্ষক জামাল মুন্সী, আনোয়ার হোসেন, লিউনী শিখা শিকদার, শাহনাজ পারভীন ও মাহামুদুল হক মিঠুসহ প্রমুখ। স্মরনসভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরে শহীদদের স্মরণে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মোঃ আলামিন হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com