
ছবুর হোসেন, বরিশাল//
“আর নয় যুদ্ধ, বিশ্বব্যাপী শান্তি চাই” এই স্লোগান সামনে রেখে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে আন্তর্জাতিক শান্তি রক্ষী দিবস -২০২৫ পালিত হয়েছে। শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ যুক্ত হওয়ার ৩৭ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজ ২৯ মে সকাল ১০ টায় বিএমপি পুলিশ লাইন্স ড্রিলশেটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম।
পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর বরিশাল ক্যাম্প মো: আসাদুজ্জামান প্রিন্স, স্কোয়ার্ডান লিডার, বিএএফ, রাডার ইউনিট, বরিশাল মোঃ মুবিন, সিএফও ইউনিসেফ, বরিশাল বিভাগ মো: আনোয়ার হোসেনসহ সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা। এরপর এই রঙের টি শার্ট ও ক্যাপ পড়ে আগত অতিথিদের নিয়ে জমকালো এক র্যালী অনুষ্ঠিত হয়। এছাড়াও শান্তি রক্ষায় নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো: মঞ্জুর মোর্শেদ আলম সকল শান্তিরক্ষীদের শ্রদ্ধা নিবেদন করে বলেন,পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান বিশ্বব্যাপী স্বীকৃত। শান্তি প্রথম শর্ত একতা তাই আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে। শান্তি রক্ষায় জাতী, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে একযোগে কাজ করতে হবে। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় সেনা, নৌ, বিমান বাহিনীসহ পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা যুক্ত রয়েছে। তারা নিজেদের জীবন বাজী রেখে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, যুদ্ধ নয় আমরা শান্তি চাই,পারমাণবিক বোমা নয় আমরা মানবিকতা চাই। ফিলিস্তিনে নিরীহ মানুষের উপর আগ্রাসী ইজরায়েল কর্তৃক নির্যাতনের তীব্র নিন্দা জানাই পাশাপাশি ফিলিস্তিনের মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠায় আমরা কাজ করতে চাই। আমাদের দেশের মানুষ যেমন শান্তি প্রিয় ঠিক তেমনি এ দেশের শান্তি রক্ষীরা পৃথিবীর বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাদের এই আত্মত্যাগ বিশ্বের দরবারে আমাদের সম্মান বৃদ্ধি করেছে। আমরা চাই আমাদের এই মর্যাদা চিরদিন অটুট থাকুক পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ুক শান্তির বানী।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) খন্দকার মোঃ শামীম হোসেন, অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশাল আবু আহাম্মদ আল মামুন, কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) আরআরএফ, বরিশাল মোঃ আব্দুস সালাম, অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বরিশাল রেঞ্জ, বরিশাল মোঃ নাজিমুল হক, উপ-পুলিশ কমিশনার (উত্তর/সদর দপ্তর/ডিবি) সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ পুলিশ কমিশনার (দক্ষিণ/ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ ইমদাদ হুসাইন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক/সাপ্লাই/সিএসবি মোঃ শরফুদ্দীনসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিগণ ও বিভাগীয় সকল পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্স বৃন্দ।