1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

আ. লীগের নেতা ধর্ষণ করে দোষ চাপিয়ে দিচ্ছে বিএনপির ওপর: রিজভী

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

বার্তা ডেস্ক//

কুমিল্লায় আওয়ামী লীগের এক নেতা ধর্ষণ করে বিএনপির ওপর দোষ চাপিয়ে দিচ্ছে বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের সরকার ও জনগণকে স্থিতিশীল রাখতে দিতে চায় না পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার।

রোববার (২৯ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

ক্ষমতায় এসে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে এমন মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, জুলাই গণঅভ্যূত্থান নিয়ে ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত বিএনপির কর্মসূচি থাকবে। অংশ নেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৩০ জুন) মধ্যরাতে শহীদ মিনারে ছাত্রদল ফুল দেবে।

তিনি বলেন, ভোট, নির্বাচন এবং ক্ষমতায় আসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না জুলাই গণঅভ্যূত্থান। ক্ষমতায় এসে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

বিএনপির এ নেতা বলেন, বাংলাদেশের সরকার ও জনগণকে স্থিতিশীল রাখতে দিতে চায় না পতিত স্বৈরাচারী সরকার। আওয়ামী লীগের এক নেতা কুমিল্লায় ধর্ষণ করে বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছে। হঠাৎ করে এমন ঘটনা ঘটছে না, ওরা একটা নেটওয়ার্ক তৈরির চেষ্টা করছে। সরকারের উচিত ছিল এদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা। সরকারের ধীর পদক্ষেপের কারণেই এমন ঘটনা ঘটছে।

এ সময় মুরাদনগরে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ইএসএস/জেএইচ

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com