1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| বিকাল ৩:০৭|

ইরান জোরালো থাপ্পড় মেরেছে যুক্তরাষ্ট্রের মুখে: খামেনি

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৬১৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক//

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলছেন, ইসলামি প্রজাতন্ত্র বিজয় অর্জন করেছে ও জবাবে যুক্তরাষ্ট্রের মুখে জোরালো থাপ্পড় মেরেছে। বৃহস্পতিবার (২৬ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এই কথা বলেন তিনি।

যুদ্ধের সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

বিবৃতিতে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধের ময়দানে নামে, কারণ তারা বিশ্বাস করেছিল- হস্তক্ষেপ না করলে জায়োনিস্ট শাসনের (ইসরায়েল) সম্পূর্ণ পতন হবে। কিন্তু এই যুদ্ধ থেকে তারা কিছুই পায়নি। বরং ইরান বিজয় অর্জন করেছে ও যুক্তরাষ্ট্রের মুখে জোরালো থাপ্পড় মেরেছে।

মঙ্গলবার (২৪ জুন) যুদ্ধবিরতির পর এটি ছিল খামেনির প্রথম প্রকাশ্য বিবৃতি। এক সপ্তাহের অনুপস্থিতি ভেঙে তিনি এমন এক সময় জাতির সামনে এলেন, যখন তার সুস্থতা ও নেতৃত্বে থাকা নিয়েই ব্যাপক জল্পনা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com