1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৪:০৬|

ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকার: জেলেকে অর্থদন্ড

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকারের অপরাধে বাদশা নামের এক জেলেকে ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দকৃত নৌকা, ব্যাটারি ও ইলেকট্রিক সরঞ্জাম ৪ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সন্ধ্যা নদীর সৈয়দকাঠি ইউনিয়নের দিদিহার গ্রামের চরে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার করার সময় স্থানীয়রা অসাধু জেলে বাদশাকে আটক করেন।

তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের খেজুরবাড়ি গ্রামের নুরু বেপারীর ছেলে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বায়েজিদুর রহমান ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালতে জেলে বাদশাকে ৫ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত নৌকা, ব্যাটারি ও ইলেকট্রিক সরঞ্জামাদী নিলামে ৪ হাজার টাকায় বিক্রি করেন।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী, মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোদ্দার, মেরিন ফিশারিজ সহকারী হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com