1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

কলাপাড়ায় ধর্ষকের বিরুদ্ধে মিছিল মানববন্ধন ও সমাবেশ।।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

কলাপাড়া  প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় ধর্ষকের শাস্তির দাবিতে মিছিল মানববন্ধন ও সমাবেশ করেছে ছাত্র জনতা। বুধবার সকাল ১১ টায় একটি মিছিল কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন কর্মসূচী শেষে সমাবেশ করেন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। সমাবেশে বক্তারা ধর্ষকের সর্বোচ্চ মৃত্যূন্ডের শাস্তির দাবি জানান। এছাড়া মা বোনদের চলার পথে বিশেষ করে রাত্রীকালিন সময়ে নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।  এ সময় সমাবেশে বক্তব্য রাখেন কলাপাড়া মহিলা কলেজের শিক্ষার্থী লিমা আক্তার, মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের শিক্ষার্থী মো. নজরুল ইসলাম, নাজমুস সাকিব, কুয়াকাটা খানাবাদ কলেজেরে শিক্ষার্থী বায়েজিদ মুন্সী প্রমূখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com