1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

কলাপাড়ায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অবৈধভাবে প্রার্থী হওয়ার অভিযোগ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

ছগির হোসেন, কলাপাড়া//

পটুশাখালীর কলাপাড়ায় মাদ্রাসা পড়ুয়া ছাত্রকে বিদ্যালয়ে ভর্তি দেখিয়ে অবৈধ ভোটার হওয়ার অভিযোগ পাওয়া। এমনকি ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে প্রার্থী হয়েছেন অভিযুক্ত অভিভাবক নিজাম উদ্দিন। ঘটনাটি উপজেলার লালুয়া ইউনিয়নের রহিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

জানা যায়, হাসনাপাড়া কেরাতুল কোরআন মাদ্রাসার তৃতীয় শ্রেনীর ছাত্র রাইয়ান উদ্দিন নিহান। মাদ্রাসার শিক্ষার্থীদের হাজিরা খাতায় রয়েছে নিয়মিত উপস্থিতি। অথচ ওই ছাত্রকে রহিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেনীতে ভর্তী দেখানো হয়েছে।

রয়েছে হাজিরা খাতায় উপস্থিতি। একজন ছাত্র একিসময় দুই শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে জানতে শিক্ষার্থীর বাবা নিজাম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোনটি রিসিভ করেননি ।

এমনকি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাজিরা খাতায় অন্য এক শিক্ষার্থীর নামের উপর ফ্লুড লাগিয়ে শিক্ষার্থী নিহানের নাম লেখা হয়েছে। তবে, এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস খান কোন কথা বলতে রাজি হননি।

একাধিক স্থানীয়রা জানান, আগামী ৩০ জুন রহিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হওয়ার কথা রয়েছে। এতে সভাপতি পদে প্রার্থী হয়েছেন নিজাম উদ্দিন। তবে, অবৈধ ভাবে ভোটার হয়ে নির্বাচন করতে আসা ঠিক হয়নি।

হাসনাপাড়া কেরাতুল কোরআন মাদ্রাসা প্রধান মাওলানা আল আমিন বলেন, নিহান আমার মাদ্রাসায় ২য় শ্রেনীতে ভর্তি হয়ে ৩য় শ্রেনীতে পড়াশোনা করিতেছে। এর আগে ক্লাস ওয়ানে অন্য একটি মাদ্রাসায় পড়তো।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনী প্রিজাইডিং অফিসার শিক্ষক হিরন বলেন, এ বিষয় রিটার্নিং কর্মকর্তার নিকট অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রহিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম বজলুল করিম জানান, নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়নি। তবে, অবৈধ ভাবে ভোটার হওয়ার বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com