1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| ভোর ৫:২৪|

কলাপাড়ায় ভূমি অধিগ্রনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের চাকুরীর দাবিতে অবস্থান কর্মসূচী।।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

কলাপাড়ায় ভূমি অধিগ্রনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের চাকুরীর দাবিতে অবস্থান কর্মসূচী।।

পায়রা তাপ বিদ্যূৎ কেন্দ্রে দুর্নীতিগ্রস্থ কর্মকর্তাদের অপসারন দাবি।।

ছগির হোসেন কলাপাড়া (পটুয়াখালী) থেকে ।।

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকুরীর দাবিতে অবস্থান কর্মসূচী ও সমাবেশ করেছেন জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার বিকাল ৪ টায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রবেশ পথের লোন্দা বাজারে কয়েকশ পরিবারের সদস্যরা এই কর্মসূচী পালন করেন।

প্রায় ২ ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচী শেষে সমাবেশে বক্তারা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে সেই সকল ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়ার দাবি জানান। পাশাপাশি বিদ্যুৎ প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক … ও প্রকল্প পরিচালক….. বিদ্যুৎ কেন্দ্রের অনিয়ম দুর্নীতির দায়ে অপসারণ ও গ্রেপ্তারের দাবি তোলেন।

এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দাবি না মানা পর্যন্ত সমাবেশ করে যাওয়ার ঘোষণা দেন। তাদের দাবি মানা না হলে সামনে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
##

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com