1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৯:১৬|

মেঘনা নদীতে ভাসমান অজ্ঞাত যুবকের লা’শ উদ্ধার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হিজলা নৌ-পুলিশের সদস্যরা।

‎শনিবার (২৭ জুন ) বেলা ১১ টার দিকে স্থানীয়রা হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া ৯ নং ওয়ার্ডের চৌমুহনী এলাকা সংলগ্ন মেঘনা নদীর তীরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায়।

তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় নৌ-পুলিশকে অবগত করা হয়। পরবর্তীতে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হিজলা থানায় নিয়ে যায়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা থানার ওসি মো. সোলায়মান হোসেন বলেন, প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের জন্য পাশ্ববর্তী থানাগুলোতে নিহতের ছবিসহ ম্যাসেজ পাঠানো হয়েছে।

ওসি আরও জানিয়েছেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com