1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৬:৪১|

কুয়াকাটায় পর্যটকদের উচ্ছাসিত উপস্থিতি

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

সুনিল সরকার, পটুয়াখালী //
শারদীয় দুর্গোৎসব ও সরকারী ছুটির চতুর্থ দিনেও পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে রয়েছে পর্যটকদের উচ্ছাসিত উপস্থিতি।

আগত পর্যটকরা সৈকতের জিরো পয়েন্টের বালুকাবেলায় উৎসবের আনন্দে মেতেছেন। কেউ উত্তাল সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সাঁতার কাটছেন। কেউ বালু নিয়ে খেলায় মেতেছেন।

কেউ সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন। অনেকে আবার ওয়াটারবাইক, মোটরবাইক, ইজিবাইক ও ঘোড়ায় চরে বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখছেন। এছাড়া কাউয়ার চর, লাল কাঁকড়ার চর, চর গঙ্গামতি, গঙ্গামতি, ঝাউবাগান, শুটকি পল্লী, লেম্বুর বন ও তিন নদীর মোহনা সহ সকল পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের বাড়তি উপস্থিতি।

পর্যটকের ভীড়ে বিক্রি বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানে। আজও বুকিং রয়েছে শতভাগ হোটেল মোটেল। আগতদের নিরাপত্তায় সচেষ্ট রয়েছে ট্যুরিষ্ট পুলিশ। তবে রাত থেকে পর্যটকের সংখ্যা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে পর্যটন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com