1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ২:১৪|

কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

ছবুর হোসেন, বরিশাল//

ঝালকাঠির নলছিটিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কংগ্রেসের আয়োজন করা হয়।

প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এটি বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল মামুন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বরিশাল অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার ফাহিমা হক,অতিরিক্ত কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com