1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ২:৫৯|

গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটা, জরিমানা ১৫ লাখ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টের অভিযানে ৩টি ইটভাটায় ১৫ লাখ টাকা জরিমানা ও একটি ইটভাটা ধ্বংশ করে দেওয়া হয়েছে। ১১ ফেব্রুয়ারী (মঙ্গলবার) উপজেলার খোলপটুয়া গ্রামে “ইট প্রস্ততুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ সদরদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব আব্দুল্লাহ আল মামুন। এ সময় বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মোঃ জহিরুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক মোঃ সোহেল মাহমুদ, পিরোজপুর জেলার সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালীসহ দপ্তরের কর্মকর্তা কর্মচারী, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও ফায়ার সর্ভিসের কর্মীরা উপন্থিত ছিলেন। অভিযানে মেসার্স শাহাসাজ ব্রিকস ইন্ডাষ্ট্রিজ, মেসার্স আর ওয়ান ব্রিকস ইন্ডাষ্ট্রিজ, ও মেসার্স ভাই ভাই ব্রিকস ইন্ডাষ্ট্রিজকে পাচ লক্ষ টাকা করে মোট পনের লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং মেসার্স কে.বি.আই ব্রিকস ইন্ডাষ্ট্রিজ এর চিমনি ও কিলন ভেঙ্গে দেওয়াসহ কাচা ইট ধ্বংশ করে দেওয়া হয়েছে। পিরোজপুর জেলার সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী জানান, “ইট প্রস্ততুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী ইন্দুরকানীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি ইটভাটাকে ১৫ লক্ষ টাকা জরিমানা এবং একটি ইটভাটা বিনষ্ট করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com