1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৪:০৫|

পটুয়াখালীতে গরমের সঙ্গে ঘন ঘন লোডশেডিং,ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীসহ সাধারন মানুষ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

সুনিল সরকার, পটুয়াখালী//

পটুয়াখালীতে গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ওঠানামা করছে ৩৩ থেকে ৩৫ ডিগ্রীর ঘরে। ভ্যাপসা এ গরমের সঙ্গে বেড়েই চলছে লোডশেডিং।

প্রতিনিয়ত দিনে ৪ থেকে ৫ বার এবং রাতে ৬ থেকে ৭ বার করে লোডশেডিংয়ের কারনে অতিষ্ট হয়ে ওঠেছে সাধারন মানুষ। ব্যাহত হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের লেখাপড়া।

চরম ভোগান্তিতে পড়েছেন জেলার ২৫ হাজার ২ শ‘ ৩০ জন পরীক্ষার্থী। এদিকে প্রচন্ড খড়তাপে কাজ শেষের পর বিদ্যুতে স্বস্থি না পাওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন নিম্ন আয়ের শ্রমজীবিরা। এসএসসি পরীক্ষার্থীদের দিক বিবেচনায় নিয়ে লোডশডিং কমানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীসহ সাধারন মানুষ।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com