1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ৩:৫৮|

গৌরনদীতে মাইক্রোবাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১১

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

মিজানুর রহমান, গৌরনদী//

গৌরনদীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) ভোররাতে উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় ঢাকা- বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত ২ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিষয়টি গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ নিশ্চিত করেছেন।তিনি জানান,দুর্ঘটা কবলিত ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গৌরনদী ফায়ার স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, বরিশালগামী মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ-২০-১৭২০)রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে গৌরনদী দক্ষিন বিজয়পুর অতিক্রম কালে বিপরিত দিক থেকে আশা ঢাকাগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-২৫৭১)- এর মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ট্রাক ও মাইক্রোবাসের সম্মুখ দুমড়ে মুচড়ে চালকসহ মাইক্রোবাসের ১১ যাত্রী আহত হয়। খবর পেয়ে আমিসহ ফায়ারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ২২ রমজান

সেহরির শেষ: ০৪:৫৫ AM

ইফতার শুরু: ৬:০৭ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com