1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:৩৮|

ছয় কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

বার্তা ডেস্ক//

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, পরিচালক ও উপসচিব পদে ছয় কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব কর্মকর্তাকে আগামী ৭ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

রোববার (২২ জুন) নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা আলাদা প্রজ্ঞাপনে বদলির এ বিষয়টি জানা গেছে।

নির্বাচন কমিশনের উপসচিব মো. ফরিদুল ইসলামকে বদলি করে রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে এবং রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলামকে বদলি করে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনকে বদলি করে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব করা হয়েছে।

এছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রশাসন ও অর্থ শাখার পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে বদলি করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক করা হয়েছে।

নির্বাচন কমিশনের উপসচিব মো. হুমায়ুন কবিরকে ইসির বাজেট শাখায় এবং বাজেট শাখার উপসচিব মোহাম্মদ হাবিবুর রহমানকে বদলি করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রশাসন ও অর্থ শাখার পরিচালক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com