1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

জেলের জালে ধরা পড়লো ১ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকায় নাসির মাঝি নামের এক জেলের জালে ধরা পড়লো ১ কেজি ৭০০ গ্রামের ওজনের একটি ইলিশ। রবিবার (১৭ আগস্ট) সকালে সমুদ্রে গিয়ে জাল তুলতেই ইলিশটি উঠে আসে। পরে কুয়াকাটা মেয়র বাজারে নিয়ে আসলে রাসেল ফিসের মাধ্যমে নিলামে মাছটি ৫ হাজার ১৭০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী ছগির হোসেন।

জানা গেছে, ডাকের মাধ্যমে ১ লক্ষ ২০ হাজার টাকা মণ দরে মাছটি বিক্রি হয়েছে ৫ হাজার ১’শ ৭০ টাকা। মাছটি ঢাকায় বিক্রি করবেন মৎস্য ব্যবসায়ী ছগির হোসেন।

ছগির হোসেন বলেন, বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায় খুঁটা জাল দিয়ে মাছটি শিকার করে বিক্রির জন্য নিয়ে আসেন আড়তে। তবে এই রকম বড় সাইজের ইলিশ এখন খুব কম ধরা পরে। আজকে মাছটি কিনেছি লাভের আশায়, এখন সামান্য ব্যবসা হলেই বিক্রি করে দিব।

জেলে নাসির মাঝি বলেন, আজকে ট্রলারে একটি মাছই পেয়েছি। সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। তবে আমি যে মাছটি পেয়েছি এটি সাইজে বড় হওয়ার কারণে অনেক টাকা বিক্রি করেছি। খুব বেশি মাছ না পেলেও আল্লাহ যা দিয়েছে তাতে অনেক খুশি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় সাইজের ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে। ইলিশের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আশা করি সামনের দিনগুলোতে ইলিশের পরিমান বৃদ্ধি পাবে। তাহলে দামটা আরো কমে আসবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com