1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৪:০৬|

ঝালকাঠিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

“সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৪৭ বছর” এ স্লোগানকে ধারণ করে ঝালকাঠিতে নানা আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এর আগে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে স্কুল চত্বরে জড়ো হন।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন শোভাযাত্রায় নেতৃত্ব দেন। এতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় জাসাস-এর নেতাকর্মীরাও বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেন, যা পরিবেশকে আরও উৎসবমুখর করে তোলে।

শোভাযাত্রা শেষে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির নেতৃবৃন্দ দলীয় কর্মসূচির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com