1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

তরুণীকে ধর্ষণের পর হত্যা করে লাশ গুম, দুইজনের মৃত্যুদণ্ড

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশাল জেলার হিজলায় এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করে লাশ গুমের ঘটনায় দুইজনেরর মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক। পাশাপাশি প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ রকিবুল ইসলাম আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার পূর্বকোরালিয়া গ্রামের বাসিন্দা কবীর আকন ও জব্বার বেপারি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট মোঃ মোখলেচুর রহমান বাচ্চু জানিয়েছেন, ২০১৩ সালের ২৮ জুলাই হিজলা উপজেলার পূর্বকোরালিয়া গ্রামের খাদিজা নামের ওই তরুণী বাড়ি ফেরার পথে পাশের একটি বাগানে ধর্ষিত হন। ধর্ষণের পর তাকে হত্যা করে খালের মধ্যে লাশ ফেলা হয়। ঘটনার পর খাদিজার মামা, মোক্তার হোসেন রাড়ী, থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, তার ভগ্নিপতি আঃ হক বেপারী ও ভাগিনা আঃ করিম বেপারী খাদিজাকে খুঁজে বের করে বাগানে নিয়ে যায়। পরে খাদিজার লাশ খালে ফেলে দেওয়া হয়।

পুলিশ খাল থেকে তরুণীর লাশ উদ্ধার করে এবং তদন্ত শেষে চার্জশিট আদালতে প্রেরণ করে। আদালত মোট ১৮ জনের সাক্ষ্য গ্রহণের পর আজ এ রায় প্রদান করেছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com