1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সকাল ৯:৪৭|

তেরখাদা সদরে চিত্রা মহিলা ডিগ্রি কলেজে এইচ এস সি পরীক্ষা উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মতবিনিময় সভা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

তেরখাদা সদরে চিত্রা মহিলা ডিগ্রি কলেজে এইচ এস সি পরীক্ষা উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মতবিনিময় সভা

তেরখাদা প্রতিনিধি , খুলনা //

১৭ ই নভেম্বর ~২০২৪ ইংরেজি রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা সদরের চিত্রা মহিলা ডিগ্রি কলেজ মিলনয়তনে এইচ এস সি পরীক্ষা উপলক্ষে শিক্ষক , শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন , ডিআইজি অব পুলিশ(অবঃ) মোঃ ওয়ালিয়ার রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত সচিব ( অবঃ) মোঃ গাউস , বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব ও চিত্রা মহিলা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি কে এম আলী নেওয়াজ , উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহিীদুল্লাহ , সরকারি নর্থ কলেজের অধ্যক্ষ আবু হেনা মোঃ মনিরুল হক মন্টু , সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের সহযোগী অধ্যাপক এ বি এম অহিদুল ইসলাম , সহকারি কমিশনার ( ভূমি ) আঁখি শেখ , মেডিকেল অফিসার ডাঃ মৌসুমী সাহা। কলেজের জ্যেষ্ঠ প্রভাষক প্রশান্ত কুমার বাছাড় এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য সরদার আব্দুল মান্নান , কলেজের সহকারী অধ্যাপক কে এম আলী এহসান , উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু , জ্যেষ্ঠ প্রভাষক দেবাশীষ বিশ্বাস ও ছাত্রী সুরাইয়া সুলতানা সিমি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com