1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| সকাল ৭:৩৭|

নৌবাহিনীর অভিযানে কক্সবাজারের কুতুবদিয়ায় দেশীয় অস্ত্র উদ্ধার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৪০২ বার পড়া হয়েছে

নৌবাহিনীর অভিযানে কক্সবাজারের কুতুবদিয়ায় দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিনিধি //

২৬ নভেম্বর ২০২৪ঃ সরকারের নির্দেশনা মোতাবেক ‘ইন এইড টু সিভিল পাওয়ার’এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (২৬-১১-২০২৪) ভোর রাতে কক্সবাজারের কুতুবদিয়া উপজলোর আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী।
এ সময় তল্লাশী চালিয়ে ০১ টি এক নলা বন্দুক, ০২ রাউন্ড তাজা গোলা ও ০৩ টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি পদক্ষেপের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com