1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ৯:৪৮|

পঞ্চগড় বাজারে বাসের ধাক্কায় এক এনজিওকর্মী নিহত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

পঞ্চগড় বাজারে বাসের ধাক্কায় এক এনজিওকর্মী নিহত।

এ,কে,এম আসাদুজ্জামান রানা
পঞ্চগড় থেকে:

পঞ্চগড়ে বাসের ধাক্কায় হোসনে আরা বেগম মালা (৪২) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছে। এসময় দুই মোটরসাইকেল আরোহীসহ কয়েকজন যাত্রী আহত হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জেলা বিএনপির কার্যলয়ের সামনে এই ঘটনা ঘটে। নিহত মালা জেলা শহরের ধাক্কামারা এলাকার সামসুজ্জোহা তরুণ এর স্ত্রী। মালা বেসরকারি প্রতিষ্ঠান আশা এনজিওতে চাকরি করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বাসটির ব্রেক ফেইল হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় জেলা বিএনপি অফিসের সামনে পথচারী মালাকে ধাক্কা দিলে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান মালা। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তবে বাসটি জব্দ করা হলেও পালিয়ে যায় চালক ও হেলপার।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বাসের ধাক্কায় এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ২০ রমজান

সেহরির শেষ: ০৪:৫৬ AM

ইফতার শুরু: ৬:০৬ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com