1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

পটুয়াখালীতে বিসিক উদ্যোক্তা মেলা ও তারুণ্যের লোক ও কারুশিল্প মেলা-২০২৫ উদ্বোধন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে বিসিক উদ্যোক্তা মেলা ও তারুণ্যের লোক ও কারুশিল্প মেলা-২০২৫ উদ্বোধন

পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী ডিসি স্কয়ার মাঠে আজ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বিসিক উদ্যোক্তা মেলা এবং তারুণ্যের লোক ও কারুশিল্প মেলা-২০২৫।

বুধবার (৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান এবং বিসিক প্রধান কার্যালয়ের বিপণন বিভাগের মহাব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, “বিসিক মেলা উদ্যোক্তাদের সৃজনশীলতা ও কারুশিল্পকে তুলে ধরার একটি চমৎকার মঞ্চ। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে উদ্যোক্তা চেতনাকে জাগিয়ে তুলবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।”
মেলায় স্থানীয় উদ্যোক্তারা বিভিন্ন ধরনের হস্তশিল্প, লোকশিল্প ও পরিবেশবান্ধব পণ্য প্রদর্শন করছেন। মেলা চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com