1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৩:৩৩|

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

সুনিল সরকার, পটুয়াখালী//

আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউট এবং পটুয়াখালী সদর হাসপাতালের পৃথক আয়োজনে দিবসটি উদযাপিত হয়।

সকালে পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি শহর প্রদক্ষিণ করে। পরে ইনস্টিটিউটের হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাবলিক হেলথ নার্স (ডিপিএইচএন) কাজল রানী দাস।

নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ মাহমুদা সুলতানা মিলির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নার্সিং ইনস্ট্রাক্টর জোছনা রানী, ফাতেমা বেগম, রুবিনা ইয়াসমিন এবং ডিপিএইচএন মমতাজ খানমসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অন্যদিকে, পটুয়াখালী সদর হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের উদ্যোগেও পৃথক একটি র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আর্তমানবতার সেবায় ফ্লোরেন্স নাইটিঙ্গেলের অবদান স্মরণ করে উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, ১৮২০ সালের ১২ মে ইতালিতে জন্মগ্রহণ করা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সম্মানার্থেই ১৯৭৪ সাল থেকে বিশ্বব্যাপী এই দিনটি আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালিত হয়ে আসছে। পটুয়াখালীর নার্সিং কর্মকর্তারা পেশাগত নিষ্ঠা ও সেবার মানসিকতা বজায় রাখার শপথের মধ্য দিয়ে দিবসটি অতিবাহিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com