1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৪:১৩|

পটুয়াখালীতে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

সুনিল সরকার, পটুয়াখালী//

পটুয়াখালীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজন ও শিল্পকলা একাডেমীর ব্যাবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল আলম।

প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ মোঃ আমানুল ইসলাম, পটুয়াখালী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ জুয়েল রানা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম সজল।

সভায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনাদর্শ ও সাহিত্য নিয়ে আলোচনা করেন অতিথিরবৃন্দ। পরে কবিগুরু ও জাতীয় কবিকে শ্রদ্ধা জানিয়ে আবৃত্তি, সংগীত, নৃত্য ও রবীন্দ্র নৃত্যনাট্য চন্ডালিকার অংশবিশেষ পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমীর নিয়মিত শিল্পীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com