1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:১৭|

পটুয়াখালী আবদুল করিম মৃধা কলেজ প্রতিষ্ঠাতার ৩৬তম মৃত্যুবার্ষিকী পালন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩২৬ বার পড়া হয়েছে

সুনিল সরকার,পটুয়াখালী//

পটুয়াখালীতে ঐতিহ্যবাহী আবদুল করিম মৃধা কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আবদুল করিম মৃধার ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বেলা ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুল করিম মৃধা কলেজের সুযোগ্য অধ্যক্ষ সাইফুল মজিদ মোঃ বাহাউদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সচিব ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ গোলাম রহমান। এছাড়া বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান লায়লা ইয়াসমিন, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জহিরুল ইসলাম, জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজ শাখা সভাপতি মোঃ ইমরান হোসেন, সাধারণ সম্পাদক তানভীর হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মশিউর রহমান, কলেজ পরিচালনা পরিষদের সদস্য সহকারী অধ্যাপক মোঃ ফারুক, সহকারী অধ্যাপক মশিউর রহমান এবং প্রভাষক মর্জিয়ানা পারভীন, খান মো: আবুল কালাম আজাদ।
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেh বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা ও দোয়া অনুষ্ঠানে কলেজের শিক্ষক- শিক্ষিক,ছাত্র – ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com