1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৯:৩০|

পটুয়াখালী সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

সুনিল সরকার, পটুয়াখালী//

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। শনিবার সকাল দশটায় সৈকতের চর গঙ্গামতি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে সকালের জোয়ারে লাশটি গভীর সমুদ্র থেকে ভেসে আসে বলে জানায় স্থানীয়রা।

তাদের ধারনা, লাশটি ট্রলার ডুবিতে নিখোজ জেলেদের মধ্যে একজনের হতে পারে।
কয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, লাশের শরীরে একটি বড় চাঁদর জড়ানো ছিলোনা। তবে শরীরের চামড়া উঠে যাওয়ায় এবং অর্ধগলিত হওয়ার কারনে পরিচয় শনাক্ত করা যাচ্ছে। লাশটি ময়না তদন্তে প্রেরনের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com