1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৮:৫২|

পদ্মায় অবৈধ বালু উত্তোলন, ৪ জনের জেল-জরিমানা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

বার্তা ডেস্কঃ

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের অপরাধে ৪ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এদের মধ্যে একজনকে ২ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের এবং ৩ জনকে ৫০ হাজার টাকা জরিমানা ও দেড়মাসের কারাদণ্ড প্রদান করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল্লাহ ইমরান। তিনি জানান, গতকাল বুধবার দিবাগত রাত ১১ টা থেকে আজ বৃহস্পতিবার ভোর ৪ টা পর্যন্ত উপজেলার পদ্মা নদীতে অভিযান চালান। এ সময় পদ্মাবক্ষে অবৈধ বালু উত্তোলনকালে ৪ জনকে আটক করেন। পরে বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমান আদালতে আটক আনোয়ার শেখকে ২ লাখ জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড প্রদান করে। এছাড়া আবু তালেব, মো. সাব্বির ও মো. পারভীজকে ৫০ হাজার টাকা জরিমানা ও দেড়মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com