
প্রতিনিধি,পাথরঘাটা (বরগুনা)//
জলবায়ু নীতি প্রভাবিত করা এবং জেন্ডার দায়বদ্ধ জলবায়ু ন্যায় বিচার কার্যক্রম বাস্তবায়নের জন্য সক্ষমতা বৃদ্ধি মাধ্যমে নারীর ক্ষমতায়ন, জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় জলবায়ু উদ্যোগে যুব ও নারীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য নাগরিকদের উদ্দেশ্য সচেতনতা বৃদ্ধি, জেন্ডার দায়বদ্ধ জলবায়ু অভিযোজনের একটি টেকসই মডেল তৈরি জ্ঞান বিনিময়ে ও সফল মডেলসহ স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
ইকুয়ালিটি ট্রান্সফর্ম ক্লাইমেট এ্যাকশন প্রকল্পের আওতায় বুধবার (২৫ জুন) পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগো নারী ও ওয়েভ ফাউন্ডেশন যৌথ বাস্তবায়নে
এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, পাথরঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শওকত হোসেন,পাথরঘাটা উপজেলা সমাজসেবা অফিসার মহসিন কবির, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাহাদাত হোসেন, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন,পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আবু সালেহ জসিম, সাধারণ সম্পাদক বদরুল আহসান সাকিব, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ ও যুব ফোরামের সদস্যরা এ সভায় অংশগ্রহণ করেন।
জাগোনারীর পাথরঘাটা উপজেলার গেটকা প্রকল্পের কোওরডিনেটর মুক্তা রানীর উপস্থপনায় অবহিকরণ সভা শুরু হয় এবং জাগোনারীর জেলা কোওরডিনেটর সুবির কুমার কর গেটকা প্রকল্পের গুরুত্ব নিয়ে আলোচরা করেন এবং সভায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের কাযক্রম তুলে ধরেন।
উপস্থিত বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব উন্নত দেশের পাশাপাশি বাংলাদেশও ঝুঁকির মধ্যে।
বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় জেন্ডার দায়বদ্ধ জলবায়ু ন্যায়বিচার কর্মসূচি বাস্তবায়ন এখন সময়ের দাবি। এখন সময় এসেছে সম্মিলিতভাবে এগিয়ে আসা। এছাড়াও সচেতনতার বিকল্প নেই। এ প্রকল্পের মাধ্যমে উপকূলের মানুষ জলবায়ু সম্পর্কে সচেতন হবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সোচ্চার হবে এটাই প্রত্যাশা করেন তারা।