1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

বরিশালের পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

পিরোজপুর নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম-সেবাকে জেলা পুলিশ পিরোজপুরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান। নবাগত পুলিশ সুপার বাংলাদেশ পুলিশের দায়িত্বশীল ও প্রজ্ঞাবান কর্মকর্তাদের মধ্যে অন্যতম।

২৫ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পিরোজপুর জেলায় যোগদানের পূর্বে তিনি উপপুলিশ কমিশনার,ডিএমপি,ঢাকা হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়া তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে অসাধারণ নেতৃত্বে সুনাম ও দক্ষতার পরিচয় দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com