1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১০:০২|

বরিশালের লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

ভোলার লালমোহন উপজেলায় দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন বরিশাল বিভাগীয় কার্যালয়।

লালমোহন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান লিটনকে সভাপতি এবং অ্যাডভোকেট কুন্তলা শিকদারকে সাধারণ সম্পাদক করে পুনর্গঠিত করা হয়েছে লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল আলম, ডা. আজাহারউদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. ইকবাল হোসেন।

নবগঠিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিতে সদস্যরা হলেন- অগ্রণী ব্যংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুর রহমান, উপজেলা মসজিদের পেশ ইমাম একেএম নূরুল্যাহ, লালমোহন বাজারের হাকিমি দাওয়াখানার হাকিম মো. জামাল উদ্দিন, লালমোহন পৌরসভার কলেজ পাড়া নিবাসী হাফসা বেগম ও লালমোহন ঈদগাহ মসজিদের পেশ ইমাম হাফেজ মো. ইমরান আতিক রাজীব।

প্রসঙ্গত, পূর্ববর্তী কমিটির কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করে অনুমোদিত এই কমিটি ২০২৫ সালের ১ ডিসেম্বর থেকে আগামী ৩ বছরের মেয়াদকালে দুর্নীতি দমন কশিমনের জারীকৃত গঠনতন্ত্র ও কার্য নির্দেশিকা মোতাবেক কার্যক্রম পরিচালনা করবেন নবগঠিত কমিটি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com