1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৭:১৫|

বরিশালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ,

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার সরকার,এসময় আরো উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা মৎস্য অফিসার নাজমুল সালেহীন, শহীদ আবীরের বাবা মিজানুর রহমান ।

প্রাণিসম্পদ উন্নয়ন, নিরাপদ মাংস-দুধ-ডিম উৎপাদন, পশুসম্পদ সুরক্ষা এবং প্রযুক্তির ব্যবহার বিষয়ে আলোচনা হয় অনুষ্ঠানে। বক্তারা বলেন, কৃষির পাশাপাশি প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সঠিক চিকিৎসা, পরিচর্যা ও আধুনিক পদ্ধতির ব্যবহারে এ খাত আরও সমৃদ্ধ হবে।

উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে বিভিন্ন খামার মালিক, উদ্যোক্তা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

প্রদর্শনীতে গরু, ছাগল, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, আধুনিক খামার প্রযুক্তি ও ভেটেরিনারি সেবার বিভিন্ন স্টল প্রদর্শিত হয়।এতে মোট ৩০ টি স্টল প্রদর্শনীতে অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com