1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৪:১৭|

বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন ও র‍্যালী

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যে ভোলার মনপুরায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালী, মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা ও সফল মৎস্যজীবিদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে এ মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১১ টায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে শেষ হয়। র‍্যালী শেষে উপজেলার বিভিন্ন পুকুরে দেশিয় মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি মোঃ মনির হোসের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আকাশ সমদ্দার, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ আল নোমান।

আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্যজীবি ও জেলেদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ডাঃ কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা আমীমুল ইহসান জসিম সহ উপজেলার বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নের্তৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com