1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৮:৫৯|

বরিশালে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আটক

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. লস্কর নুরুল হককে সোমবার রাতে আটক করেছে বিএমপি’র কোতয়ালী পুলিশ । দৈনন্দিন কাজ সেরে বাসায় ফেরার পথে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করে পুলিশ ।

কোতয়ালী থানার ওসি মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে । সোমবার রাতে আটকের পরে মঙ্গলবার দুপুর আড়াইটায় এ রিপোর্ট লেখাকালে তাকে আদালতে হাজির করা হয়নি । বিকেলের মধ্যেই নুরুল হককে আদালতে পাঠান হবে বলে পুলিশের একাধিক সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ২৬ রমজান

সেহরির শেষ: ০৪:৫১ AM

ইফতার শুরু: ৬:০৯ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com