1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ২:৩৭|

বরিশালে দ্বিতীয় দিনের মতো অ্যাম্বুলেন্স মালিক সমিতির ধর্মঘট

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

মোঃ মেহেদী হাসান ছাব্বির//

বরিশালে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্স পার্কিং নিশ্চিত করার দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতি দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছে। আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নিয়ে আন্দোলন চালায় মালিক ও চালকরা।

সমিতির নেতৃবৃন্দ জানান, যথাযথ পার্কিং না থাকায় অ্যাম্বুলেন্সগুলো দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছে। এতে রোগী পরিবহনের সময় সমস্যা হচ্ছে। তারা দ্রুত সুনির্দিষ্ট পার্কিং ব্যবস্থা না হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দিয়েছেন।

রোগীর স্বজনরা জানান, গতকাল বুধবার (২৭ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া ধর্মঘটে জরুরি রোগী পরিবহনে চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com