1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৮:৪৭|

বরিশালে নামাজ শেষে গৃহবধূকে কুপিয়ে হত্যা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আসমা আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে উপজেলার জুনিয়া গ্রামে নিজ বসতঘরে ওই গৃহবধূ হত্যাকাণ্ডের শিকার হন।

পুলিশ খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। নিহত গৃহবধূ আসমা আক্তার ওই গ্রামের কৃষক আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী। তিনি তিন ছেলের জননী।

নিহতের চাচাতো ভাই ও স্থানীয় ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, মাগরিবের নামাজ পড়ে জায়নামাজের ওপর বসে ছিলেন আসমা। এ সময় তার ছেলের স্ত্রী ওজু করে এসে ঘরে ঢুকে দেখেন শাশুড়ির রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে।

তেলিখালী পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মো. এনামূল ঘটনাস্থল থেকে জানান, হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্ঘাটন করা যায়নি। ঘটনার সময় বসতঘরে ওই গৃহবধূ একাই নামাজ পড়ছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তের তাকে হত্যা করে পালিয়ে যায়। পরে পরিবারের স্বজনরা তার রক্তাক্ত লাশ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতে বসতঘর থেকে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com