1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৪:২৫|

বামনায় জামায়াত ইসলামীর জনসভায় জনতার ঢল

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

মোঃ জামাল হোসেন, পাথরঘাটা//

বাংলাদেশ জামায়াত ইসলামী বরগুনার বামনা উপজেলা শাখার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণের শূরা সদস্য ডা: মো: সুলতান আহমেদ। বুধবার (১১ জুন) বিকেল ৫টার দিকে বামনা স্মৃতিসৌধ প্রঙ্গনে বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের জামায়াত মনোনীত প্রার্থীর এ জনসভা অনুষ্ঠিত হয়।

গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াত ইসলামী জেলা কার্যালয়ে অনুষ্ঠিত জামায়াত ইসলামীর কেন্দ্রীয় ইলেকশন কমিশনের সিদ্ধান্তের আলোকে বেতাগীর কৃতিসন্তান বরগুনা-২ (পাথরঘাটা,বামনা ও বেতাগী) আসনে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছেন।

বামনা উপজেলা জামায়াত ইসলামীর আমির হাফেজ মাওলানা সাইদুর রহমান সভাপতিত্বে এ জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বরগুনা জেলা জামায়াত ইসলামীর সাবেক আমির মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ।

বিশেষ অতিথি ছিলেন- মো: আসাদুজ্জামান আল মামুন সেক্রেটারি জেনারেল জামায়াত ইসলামী বরগুনা জেলা শাখা, মো: শামীম আহসান অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জামায়াত বরগুনা জেলা শাখা, হাফেজ মাওলানা মাসুদুল আলম আমির জামায়াত পাথরঘাটা উপজেলা শাখা, বেতাগী উপজেলা আমির মো: সাইদুল ইসলাম সোহরাব প্রমুখ।

এ নির্বাচনী জনসভা পরিচালনা করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর বামনা উপজেলা সেক্রেটারি সাইফুল্লাহ মানসুর।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com