1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৯:০৫|

বাসাবাড়িতে নারী এনে পতিতাবৃত্তি, গ্রেফতার দুই নারী

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৫০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরগুনার আমতলীতে পতিতাবৃত্তির অভিযোগে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আছিয়া বেগমের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আছিয়া বেগম (৪০) ও মোছা. লাকী বেগম (৪২)।

পুলিশ জানায়, এই বাড়িতে দীর্ঘদিন ধরে ঢাকা ও দেশের বিভিন্ন এলাকা থেকে নারী এনে পতিতাবৃত্তির কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এ ঘটনায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বুধবার (৩০ জুলাই) আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাদের বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com