1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৭:৫০|

মাদক বিক্রেতা বাবা ও ছেলের গ্রেপ্তার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৫৭৬ বার পড়া হয়েছে

মিঠু আহম্মেদ, বরিশাল//

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাদের অভিযানে আটককৃত মাদক বিক্রেতা বাবা ও ছেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। রবিবার (২০ জুলাই) দুপুরে দন্ডপ্রাপ্তদের জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

তথ্যের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশালের গৌরনদী সার্কেলের সাব-ইন্সপেক্টর মো. ফাইজুল ইসলাম হৃদয় জানান, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক এলাকা থেকে শনিবার দিবাগত রাতে দুইশ’ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-ওই এলাকার নিকুঞ্জ মিস্ত্রির ছেলে শিবু মিস্ত্রি (৬৭) ও তার ছেলে স্বপন মিস্ত্রি (৪৫)। ফাইজুল ইসলাম হৃদয় আরও জানান, গ্রেপ্তারকৃত বাবা ও ছেলেকে ওইদিন রাতেই আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইমামা বানিনের ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃতরা তাদের দোষ স্বীকারের পর বিচারক তাদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করেন। আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানিয়েছেন, দন্ডপ্রাপ্তদের রবিবার দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com