1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১২:১২|

সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজকে কম্পিউটার সামগ্রী প্রদান

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

ছগির হোসেন, কলাপাড়া//

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সদরে অবস্থিত সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজকে দুটি কম্পিউটার, দুটি মনিটর, দুটি কি-বোর্ড, দুটি মাউস, দুটি স্পিকার প্রদান করা হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফাতেমা হেরেনের কাছে উপজেলার মিশ্রিপাড়া লোকাসুখ বৌদ্ধবিহারের দরিদ্র ছাত্র উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির পরিচালক উত্তম মহাথেরো উপহার হিসেবে এসব সামগ্রী হস্তান্তর করেন।

এ সময় অধ্যক্ষের কার্যালয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহাআলম মিয়া, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মেহেদী হাসান, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রাসেল শিকদার, ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক মো. মোশাররফ হোসেন, প্রদর্শক মাঈন উদ্দীন আহমেদ ও মাহবুব আলম খোকন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com