1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৩:৩৪|

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ইসলামী আন্দোলনের তীব্র নিন্দা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

মিঠু আহম্মেদ, বরিশাল//

দৈনিক আজকের সময়ের বার্তা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও বরিশাল ক্রাইম নিউজের সিনিয়র সাংবাদিক মুহম্মদ ইমন খন্দকার হৃদয়ের ওপর হামলা এবং একই পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম. লোকমান হোসাঈনকে হুমকি প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর শাখা।

শনিবার ( ২৩ মে) একটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ বিবৃতি জানান নেতৃবৃন্দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সভাপতি প্রফেসর মোঃ লোকমান হাকিম ও সেক্রেটারী মুফতি মোহাম্মদ আবুল খায়ের আশরাফী এক যৌথ বিবৃতিতে বলেন, “সত্য ও ন্যায়ের পক্ষে কলমধারী সাংবাদিকদের ওপর হামলা এবং ভয়ভীতি প্রদর্শন অত্যন্ত জঘন্য, নিন্দনীয় ও ইসলামবিরোধী কাজ।

ইসলাম শান্তি, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার শিক্ষা দেয়। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চায়, তবে তা সমাজে অন্যায়, বিশৃঙ্খলা ও জুলুমকে প্রশ্রয় দেওয়ার শামিল।”

নেতৃদ্বয় আরও বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের চিত্র জনগণের সামনে তুলে ধরেন। তাদের ওপর হামলা মানে সত্য ও ন্যায়ের কণ্ঠরোধের অপচেষ্টা।

একটি সভ্য, গণতান্ত্রিক ও ইসলামী মূল্যবোধসম্পন্ন সমাজে এ ধরনের সন্ত্রাসী আচরণের কোনো স্থান নেই।” বিবৃতিতে বরিশালের কাউনিয়া এলাকায় সংঘটিত এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

একইসঙ্গে হামলার শিকার সাংবাদিক মুহম্মদ ইমন খন্দকার হৃদয় এবং হুমকির মুখে থাকা প্রকাশক ও সম্পাদক এম. লোকমান হোসাঈনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়।

নেতৃদ্বয় বলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ন্যায় প্রতিষ্ঠা ও জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন। তাই যারা অন্যায়ভাবে মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও নির্যাতন করে, তাদের বিরুদ্ধে রাষ্ট্র ও প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে। অন্যথায় সমাজে অরাজকতা ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হবে।”

তারা অবিলম্বে এ ঘটনার বিচার নিশ্চিত করে সাংবাদিকদের স্বাধীন ও নিরাপদভাবে দায়িত্ব পালনের পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com