1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:২৩|

সারাদেশে হামে ২২ দিনে ২০ জনের মৃত্যু

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

সারাদেশে ছড়িয়ে পড়েছে হামের প্রাদুর্ভাব। গত ২২ দিনে দেশে হামে ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময় শত শত মানুষ আক্রান্ত ও সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যা দেশের স্বাস্থ্যব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৮০ জন হামে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুইজন। একই সময় এক হাজার ২৮২ জন সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন পাঁচজন।

সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট এক হাজার ৯৯ জন হাম আক্রান্ত হয়েছেন এবং সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আট হাজার ৫৩৪ জন। এ পর্যন্ত হামে মৃত্যু হয়েছে ২০ জনের এবং সন্দেহজনক হামে ১১৮ জনের।

এদিকে, দ্বিতীয় দিনের মতো সারাদেশে জরুরি হাম-রুবেলা টিকা দিচ্ছে সরকার। বিভিন্ন স্পটে টিকা দেওয়ার জন্য মানুষের চাপ সামাল দিতে হিমশিম কর্তৃপক্ষের।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com