
সুনিল সরকার, পটুয়াখালী//
সারা দেশের ন্যায় পটুয়াখালীতে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় জেলার ৫৫ টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় ১৭ হাজার ৪ শ‘ ১৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করছে। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রেগুলোর সামনে অভিভাবকদের ভীড় লক্ষ করা গেছে। পরীক্ষার্থীদের তল্লাসী চালিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। সুষ্ঠ ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা সম্পান্নের লক্ষে প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্য ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ করা গেছে। এছাড়া ৮ টি উপজেলাকে ৪ টি অঞ্চলে বিভাজন করে জেলা প্রশাসনের উর্ধ্বতন চারজন কর্মকর্তার নেতৃত্বে চারটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।